বুধবার, ১২ই আগস্ট, ২০২৬, ২৮শে শ্রাবণ, ১৪৩৩

কোঠাবাড়ী কলেজ

সভাপতির বাণী

এড.মো: রমজান আলী শিকদার

সভাপতি

শিক্ষা মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ এবং উন্নত জাতি গঠনের মূল ভিত্তি। এ উপলব্ধি থেকেই কোঠাবাড়ি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা, মনন ও সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ পাবে।

আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান দেওয়া নয়, বরং তাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তি জ্ঞান সমানভাবে লালন করা। এভাবেই তারা আগামী দিনে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে জাতি ও সমাজের নেতৃত্ব দেবে।

আমি আশা করি কোঠাবাড়ি কলেজ শিক্ষার্থীদের জন্য জ্ঞানার্জনের পাশাপাশি চরিত্র গঠনের এক নির্ভরযোগ্য স্থান হয়ে উঠবে। এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এড.মো: রমজান আলী শিকদার
সভাপতি
কোঠাবাড়ি কলেজ
দোহার, ঢাকা