শুক্রবার, ২৯শে মে, ২০২৬, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কোঠাবাড়ী কলেজ

প্রতিষ্ঠানের ইতিহাস

ঢাকার দোহার উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে উচ্চশিক্ষার সুযোগ প্রায় অনুপস্থিত ছিল, সেখানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থানীয় শিক্ষানুরাগী মানুষজনের প্রচেষ্টা ও স্বপ্ন থেকে ২০১৮ সালে কোঠাবাড়ি কলেজ প্রতিষ্ঠিত হয়।

এই অঞ্চলের অধিকাংশ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনার সুযোগ না পেয়ে ঝরে পড়তো কিংবা দূরবর্তী শহরে গিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তো। সেই বাস্তবতা থেকেই গ্রামীণ পরিবেশে আধুনিক শিক্ষার আলোকবর্তিকা হিসেবে এই কলেজের যাত্রা শুরু।

প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই কলেজটি এলাকার মানুষের আস্থা অর্জন করে। শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ, শৃঙ্খলাবদ্ধ পাঠদান, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে কলেজটি দ্রুত এগিয়ে যেতে থাকে।

২০২১ সাল থেকে কোঠাবাড়ি কলেজে পরীক্ষার কার্যক্রম শুরু হয়। প্রথম পরীক্ষায়ই শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করে, যা কলেজের শিক্ষার মানকে সুস্পষ্টভাবে প্রমাণ করে। এটি দোহার উপজেলার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করে।

 

আমাদের ভিশন (Vision)

  • গ্রামীণ শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।
  • জ্ঞান, চরিত্র ও নৈতিকতার সমন্বয়ে সুশিক্ষিত নাগরিক তৈরি করা।
  • আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল বাংলাদেশ ও ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলা।

 

আমাদের মিশন (Mission)

  • স্থানীয় ও মেধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া।
  • নিয়মিত ও মানসম্মত ক্লাস পরিচালনা, পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থা এবং শিক্ষার্থীদের প্রতি ব্যক্তিগত যত্ন।
  • সহশিক্ষা কার্যক্রম যেমন—সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ সাধন।
  • আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং স্মার্ট শিক্ষার পরিবেশ তৈরি করা।

 

ভবিষ্যৎ পরিকল্পনা

  • কলেজকে অনার্স ও ডিগ্রি পর্যায়ে উন্নীত করা।
  • বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় আধুনিক ল্যাব ও রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা।
  • ডিজিটাল লাইব্রেরি ও ই-লার্নিং ব্যবস্থার সংযোজন।
  • শিক্ষার্থীদের জন্য উন্নত মানের খেলার মাঠ, সাংস্কৃতিক কেন্দ্র ও আধুনিক অবকাঠামো নির্মাণ।
  • স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে কলেজকে একটি আদর্শ গ্রামীণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা