কোঠাবাড়ি কলেজ একটি স্বপ্ন ও সম্ভাবনার শিক্ষা প্রতিষ্ঠান। মানবিক মূল্যবোধ, আধুনিক বিজ্ঞানমনস্কতা এবং জাতীয় চেতনায় উজ্জীবিত এক সৎ নাগরিক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জন নয়, বরং সৃজনশীলতা, নেতৃত্ব, নৈতিকতা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তোলার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
আমাদের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের অন্তর্নিহিত প্রতিভা বিকাশে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। আমি বিশ্বাস করি, কোঠাবাড়ি কলেজ আগামী দিনে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের স্বতন্ত্র অবস্থান সুদৃঢ় করবে।
প্রিয় শিক্ষার্থীরা, জ্ঞানের আলোয় আলোকিত হয়ে তোমরা দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখবে—এই প্রত্যাশা করি।
আল্লাহ আমাদের সকলের প্রতি সহায় হোন।